গাইবান্ধার মালিবাড়ীতে মন্দিরে ঢুকে নির্মাণাধীন প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা
গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর সংলগ্ন ছয়ানি মাঝিপাড়া গ্রামে শ্রী শ্রী দূর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।শনিবার দিবাগত-রাত এ ঘটনা ঘটে। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্দির কমিটির সভাপতি মিঠু চন্দ্র দাস বলেন,আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা শুরু। আমাদের প্রতিমা তৈরির কাজ চলমান আছে। আমারা প্রায় রাত দুইটা টা পর্যন্ত প্রতিমার কাজ করে ঘুমাতে গিয়েছিলাম। এমতাবস্থায় শনিবার দিবাগত রাতে কে বা কাহারা মন্দিরে ঢুকে দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী- পাঁচটি প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুর করেছে।আমরা বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবগত করিয়েছি।
গাইবান্ধা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ঘটনাটি দ্রুত তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুর তালুকদার বলেন,প্রতিমা ভাঙচুরের খবর আমরা মন্দির পরিদর্শন করেছি। মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি।প্রতিমা ভাংচুরের বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, আমরা শহর- গ্রামের প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করতে মন্দির কর্তৃপক্ষকে অনেকবার অনুরোধ করেছি। কিন্তু এই মন্দিরে আজকে ঘটনা ঘটার পর সিসি ক্যামেরা স্থাপন করেছে।ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।



আপনার মতামত লিখুন