বি.কে.এ-চট্টগ্রাম বিভাগের সভাপতি মারুফ বিল্লাহ জাবেদ ও সাধারণ সম্পাদক এম এম রহমান
(কামরুজ্জামান-রানা-জয়) নেতৃত্বাধীন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন-বি.কে.এ’র চট্টগ্রাম বিভাগের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) গোপন ব্যালটের মাধ্যমে গত ১৬ আগস্ট ২০২৫ অনুষ্ঠিত হয়।
অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত
নির্বাচনে মর্নিং স্টার স্কুলের চেয়ারম্যান মারুফ বিল্লাহ জাবেদ সভাপতি এবং রহমান আদর্শ শিক্ষালয়ের প্রধান শিক্ষক এম এম রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন দি সান রাইজ কেজি এন্ড হাই স্কুলের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।
সহ-সভাপ্রতি হিসেবে নির্বাচিত হন প্রবাহ কিন্ডারগার্টেন স্কুলর প্রধান শিক্ষক সফিকুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন ওমর শাহ পাড়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, অর্থ সম্পাদক নির্বাচিত হন প্রতিভা পাবলিক স্কুলের প্রধান শিক্ষক বাবু বিশ্বনাথ রায়, শিক্ষা সম্পাদক নির্বাচিত হন স্বাধীন বাংলা মডেল স্কুলের প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম, সহ-শিক্ষা সম্পাদক নির্বাচিত হন আলোর দিশারী বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক পেয়ার মোহাম্মদ মিঠু।
এছাড়াও নির্বাহী সদস্য নির্বাচিত হন সানলিট কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক (সাবেক সভাপতি) হোসাইন রিন্টু, ভিউ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান (সাবেক সাধারণ সম্পাদক) মো. জাহাঙ্গীর আলম, জিনিয়াস পাবলিক স্কুলের অধ্যক্ষ ইব্রাহিম খলিল জিকু।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]