খুঁজুন
, ,

প্রকৃতি থেকে বিলীনের পথে জোনাকি

রিপন কান্তি গুণঃ নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: Thursday, 24 April, 2025, 2:10 pm
প্রকৃতি থেকে বিলীনের পথে জোনাকি

একসময়ে গ্রামীন জনপদে আঁধার নেমে আসলেই ঘুটঘুটে অন্ধকারে গ্রাম্য প্রকৃতি জুড়ে তারার মতো মিটমিটে আলো জ্বালিয়ে রাতের নিরবতাকে মোহনীয় করে তুলতো প্রানীজ বিদ্যুৎ নামে খ্যাত ঝাঁকে ঝাঁকে জোনাকি পোকা। অথচ কালের বিবর্তনে ক্রমেই বিলুপ্তির পথে জোনাকি পোকা।

শহুরে জীবনে এদের দেখা একটু কম মিললেও একসময়ে প্রায় প্রতি রাতে আঁধার মাঝে গ্রামীণ প্রকৃতির চারপাশে জোনাকিদের মিটিমিটি আলো যেন এক পতঙ্গ পোকাদের উৎসবের আমেজ। এ দৃশ্য যেন গ্রামীন জনপদের অন্ধকার প্রকৃতির অপার সৌন্দর্য। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় ক্রমাগত আলো দূষণ, আগাছা দমন, কৃষি জমিতে কীটনাশক ও কেমিক্যালের অবাধ ব্যবহার, পাকা ঘরবাড়ি নির্মাণ এবং খাল-বিল ও পুকুরে খামার ভিত্তিক মাছ চাষের কারণে জোনাকির খাদ্য সংকট, প্রাকৃতিক প্রজনন এবং নিরাপদ আবাসস্থল ধ্বংস ও প্রাকৃতিক বাস্তুতন্ত্র বিনষ্ট হওয়ায় আলোর বাহক নিশাচর জোনাকিরা দিন দিন নিজেদের আলো নিভিয়ে আজ অন্ধকার পথের যাত্রী।

সপ্তাহ জুড়ে রাতের আঁধারে সরেজমিনে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার গ্রাম ঘুরে ও এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, বছর পনেরো আগেও গ্রামে-গঞ্জে সন্ধ্যার পর পুকুর, খাল-বিল, ডোবার পাড়ের ঝোপঝাড়, জঙ্গল আর গাছগাছালির ফাঁকে নিজেদের আলোয় জ্বলে উঠতো জোনাকির ঝাঁক।

তারা বলেন, এক সময়ে ভ্যাপসা গরমের সাথে সন্ধ্যায় ঝিরঝির হিমেল হাওয়ায় গ্রামের প্রকৃতিতে মিটিমিটি আলো জ্বেলে দোল খেতো জোনাকির ঝাঁক। গ্রামীণ জনপদে এ যেন এক মনোমুগ্ধকর দৃশ্য। তবে বর্তমানে শহরের পাশাপাশি গ্রামীণ জনজীবনেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। আধুনিকতার ছোঁয়ায় ও মানুষের অত্যাচারে ঝাঁকে ঝাঁকে জোনাকির আলো এখন আর চোখে পড়ে না।

বারহাট্টা সরকারি ডিগ্রি কলেজের বাংলা সাহিত্য বিষয়ের সিনিয়র প্রভাষক লুৎফুন্নাহার লায়লা বলেন, কয়েক বছর আগেও গ্রামীণ জনপদে সচরাচর জোনাকি পোকা দেখা যেতো। তবে সম্প্রতি সময়ে সেই জোনাকির সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। যার মূল কারণ হিসেবে রয়েছে আলোক দূষণ, জোনাকির বাসস্থান ধ্বংস, কীটনাশক ও রাসায়নিক পদার্থের অতিরিক্ত প্রয়োগ, জলবায়ু পরিবর্তন এবং জৈবিক বৈচিত্রের অভাব। এসব কারণে কেবল জোনাকিই নয়, এমন অনেক ধরনের প্রাণি ধীরে ধীরে প্রকৃতি থেকে হারিয়ে যেতে শুরু করেছে। তাই এসব সমস্যাগুলো সমাধান করতে আমাদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র রক্ষায় সংশ্লিষ্টদের খুব দ্রুত যথাযথ পদক্ষেপ নিতে হবে।

নেত্রকোনা সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক তফাজ্জল হোসেন আকন্দ  বলেন, জোনাকি মূলত বিটল শ্রেণির বাদামি পোকা। যাকে ইংরেজিতে ‘লাইটিং বাগ বা ফায়ার ফ্লাই’ বলা হয়। এর বৈজ্ঞানিক নাম (Nippon Lucia Crociata)। ছোট কালচে বাদামি রঙের এই পোকা দেখতে অনেকটা লম্বাটে গড়নের। যা লম্বায় প্রায় দুই সেঃমিঃ হয়ে থাকে। এসব জোনাকির ছয়টি পা, দুইটি অ্যান্টেনা, অক্ষিগোলক আর শরীর তিন ভাগে বিভক্ত থাকে। জোনাকির লেজে এন লুসিফেরাজ এবং লুসিফেরিন এনজাইম থাকে, যা থেকে আলো ছড়ায়। আলো ছড়ানোর মূল কারণ মানুষকে খুশি করা নয় বরং পুরুষ জোনাকি আলো জ্বালিয়ে স্ত্রী জোনাকিকে আকর্ষণ করে এবং পরে যৌন মিলন ঘটায়।

তিনি আরও বলেন, জলচর অনেক প্রাণির এমন আলো জ্বালানোর ক্ষমতা থাকলেও স্থলচর প্রাণির মধ্যে জোনাকিই একমাত্র আলো জ্বালানোর ক্ষমতা রাখে। দিনের বেলায় এসব জোনাকিরা পুকুর, ডোবা, খাল-বিল ও নদী পাড়ের লতা-ঘাস এবং ঝোপ-জঙ্গলে লুকিয়ে থাকে। এসব জোনাকি ক্ষুদ্রাকারের। যারা কেঁচো, শামুকের ডিম বা পচা প্রাণি ও আবর্জনা খেয়ে বেঁচে থাকে। তবে বয়স্ক জোনাকিদের প্রিয় খাবার গাছের ফুল-ফলের মধু ও রস।

দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক শ্যামলেন্দু পাল শৈশবে জেনাকির সাথে সখ্যতার স্মৃতিচারণ করে বলেন, ছেলে বেলায় আমাদের গ্রামীণ জনপদে সন্ধ্যা নামলেই বন্ধুরা মিলে জোনাকির আলোর পিছু পিছু ছুটতাম। হাতের মুঠোয় নিয়ে কিছুক্ষণ রেখে আবার উড়িয়ে দিতাম। রহস্য খুঁজতে উল্টেপাল্টে দেখতাম, কীভাবে একটি পোকার পেট থেকে আলো বের হয়। জোনাকি নিয়ে এমন কতশত স্মৃতি জমা আছে আমাদের দূরন্ত শৈশবের স্মৃতিপটে। এখন আর জোনাকির পেছনে দৌড়ানো হয় না। হাতে নিয়ে দেখা হয় না জোনাকির আলো, হয়তো বড় হয়েছি বলে।

তিনি আরও বলেন, শৈশবে জোনাকির আলো নিয়ে খেলা করেনি এমন মানুষ খুব কম রয়েছে, বিশেষ করে যারা গ্রামে বসবাস করেছেন। তখন গ্রামাঞ্চালে ঝোপঝাড় ও বাঁশ বাগানের ব্যাপক বিস্তৃতি থাকায় জোনাকির উপস্থিতিও বেশি ছিল। এখন আধুনিকতার ছোঁয়ায় ঝোপঝাড়, বাঁশ বাগান কমে গেছে, বেড়েছে মানুষের ঘনবসতি। যার ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। তাই প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনতে বনায়ন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া এখন খুবই জরুরি।

দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও—রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন প্রতিযোগিতা

মোঃ সুজন আলী
প্রকাশিত: Friday, 28 August, 2026, 4:13 pm
   
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও—রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন প্রতিযোগিতা

ঠাকুরগাঁও প্রতিনিধি:  দৌড় শুধু শরীরকে সুস্থ রাখার জন্য নয়। কখনো কখনো দৌড় হয়ে ওঠে মানুষের সঙ্গে মানুষের বন্ধন তৈরির ভাষা। আর সেই দৌড়ের ছন্দেই এবার এক হলো দেশের ৩০ জেলার মানুষ।

রাষ্ট্রপতির জেলা ঠাকুরগাঁওয়ে আয়োজিত হলো হাফ ম্যারাথন। যে আয়োজন উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের ২৩ তম নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। স্বাস্থ্য, সম্প্রীতি আর বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দেওয়া এই আয়োজন ঘিরে ঠাকুরগাঁওয়ে ছিল উৎসবের আমেজ।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। নীরব শহরটায় হঠাৎই যেন ছন্দের জন্ম হলো। আব্দুর রশিদ ডিগ্রী কলেজ থেকে  কেউ ছুটছেন নিজের রেকর্ড ভাঙতে, কেউ ছুটছেন সুস্থ থাকার প্রত্যয়ে।

আবার কারও কাছে—এই দৌড়, মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্বের এক নতুন গল্পের সূচনা। দেশের ৩০ জেলা থেকে আসা দৌড়বিদদের পদচারণায় মুখর ঠাকুরগাঁও।

ম্যারাথনে অংশ নেয়া ঢাকা থেকে আসা কিশোরী জিন্নাথ পারভীন বলেন, এ ম্যারাথন শুধুই একটি প্রতিযোগিতা নয় একটি জেলার সঙ্গে আরেকটি জেলার,

একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের হৃদয়ের সংযোগ। ‘সুস্থতা, সম্প্রীতি ও বন্ধুত্বের জয়গানে’—এই প্রত্যয়কে সামনে রেখে ঠাকুরগাঁও রানার্সের উদ্যোগে আয়োজিত হয়েছে ‘ঠাকুরগাঁও হাফ ম্যারাথন ২০২৬’। আর আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে মেসার্স গার্ডেনিয়া। আমরা অত্যন্ত আনন্দিত।

এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি আবেগের গল্প। রাষ্ট্রপতির জেলা ঠাকুরগাঁওয়ে আয়োজিত এই হাফ ম্যারাথন উৎসর্গ করা হয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

আয়োজকদের ভাষ্য—একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে যেমন তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, তেমনি খেলাধুলার সঙ্গেও রয়েছে তার নিবিড় সম্পর্ক। সাবেক খেলোয়াড় ও ক্রীড়ামোদী রাষ্ট্রপতির প্রতি সম্মান জানাতেই এই আয়োজনকে উৎসর্গ করা হয়েছে।

তরুন রানার এলিন খান বলেন,  একজন দৌড়বিদের কাছে প্রতিটি কিলোমিটার মানে নতুন এক চ্যালেঞ্জ। শ্বাস ভারী হওয়া।পা ক্লান্ত হয়ে যাওয়া। কিন্তু থেমে যাওয়া না। কারণ গন্তব্য শুধু ফিনিশিং লাইন নয়—গন্তব্য নিজের সীমাবদ্ধতাকে জয় করা। আর সেই জয়কে উদযাপন করতেই যেন একসঙ্গে ছুটছি আমরা।

তবে ঠাকুরগাঁওয়ের এই আয়োজনের গল্প শুধু দৌড়েই শেষ হয়নি। অতিথি ও দৌড়বিদদের মন প্রফুল্ল রাখতে তাদের সামনে তুলে ধরা হয়েছে ঠাকুরগাঁওয়ের ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির সৌন্দর্য। আয়োজক কমিটি দৌড়ের পাশাপাশি দৌড়বিদদের ঘুরে দেখিয়েছে  ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী স্থানগুলো। একদিকে শরীরচর্চা,

অন্যদিকে একটি জনপদকে নতুন করে চেনানোর প্রয়াস থেকেই এ উদ্যোগ নিয়েছে কমিটি।

একজন মানুষ যখন অন্য জেলার মাটিতে দৌড়ান,

তখন শুধু তার পায়ের ছাপ পড়ে না সঙ্গে ছড়িয়ে পড়ে পরিচয়, বন্ধুত্ব আর ভালোবাসা। ঠাকুরগাঁও তাই এবার শুধু একটি ম্যারাথনের আয়োজক নয়;

৩২ জেলার মানুষের মিলনমেলারও সাক্ষী।

ঠাকুরগাঁও রানারের প্রধান পৃষ্ঠপোষক নুর ই শাহাদাত স্বজন বলেন, “আমরা চাই খেলাধুলার মাধ্যমে মানুষকে একত্রিত করতে। রাষ্ট্রপতির জেলা হিসেবে ঠাকুরগাঁওকে সামনে তুলে ধরতে এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন।”

পরে দৌড় প্রতিযোগিতা শেষে  বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন l ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিওর) নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। এ সময় শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু

মোঃ সুজন আলী
প্রকাশিত: Thursday, 27 August, 2026, 9:37 pm
   
ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সাঈদ নূর আলম বাবু। নতুন এই দায়িত্বের মধ্য দিয়ে ভূল্লী উপজেলার ক্রীড়াঙ্গনে সংগঠিত ও নিয়মিত ক্রীড়া কার্যক্রমের পথ আরও সুগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদ গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ভূল্লী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে আবু সাঈদ নূর আলম বাবুর নাম চূড়ান্ত করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ায় উপজেলার ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন নেতৃত্বে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন বাড়ানোর পাশাপাশি ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা সম্ভব হবে।

ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত প্রতিযোগিতা, প্রশিক্ষণের সুযোগ এবং খেলোয়াড়দের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে ভূল্লী উপজেলা থেকেই ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ের মানসম্পন্ন খেলোয়াড় তৈরি হতে পারে। একই সঙ্গে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখার সুযোগ তৈরি হবে।

ভূল্লী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ নূর আলম বাবু বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। সকলের সহযোগিতা নিয়ে ভূল্লী উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করতে চাই। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, নিয়মিত প্রতিযোগিতার আয়োজন এবং প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের সুযোগ করে দেওয়া হবে আমাদের অন্যতম লক্ষ্য। সম্মিলিত প্রচেষ্টায় ভূল্লী উপজেলা থেকে ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ের ভালো মানের খেলোয়াড় তৈরি হবে বলে আশা করি।”

ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, “ভূল্লী উপজেলার ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক আবু সাঈদ নূর আলম বাবুর নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের সম্পৃক্ত করে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও কার্যক্রম পরিচালনা করা হবে। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের জেলা ও জাতীয় পর্যায়ে তুলে ধরতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাট নূর আলম গ্রেপ্তার

মোঃ সুজন আলী
প্রকাশিত: Thursday, 27 August, 2026, 3:16 pm
   
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাট নূর আলম গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. নূর আলম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৭ আগস্ট রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নূর আলম ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া-শিলুলতলা এলাকার মো. সুফিয়ার রহমানের ছেলে। ডিবি পুলিশ জানায়, তার ব্যবহৃত মোবাইল ফোনে ক্যাসিনো সংক্রান্ত ২০টি অ্যাপ পাওয়া গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, নূর আলমের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রয়েছে। ওই মামলায় এর আগে তাকে রংপুরে গ্রেপ্তার করা হয়েছিল।

ডিবি পুলিশ আরও জানায়, নূর আলম রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও এলাকায় অনলাইন ক্যাসিনো ব্যবসার বিস্তার ঘটিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা করা হয়েছে। অনলাইন জুয়া ও ক্যাসিনো কার্যক্রমের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।