মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জনসভা করেছে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ সহ বিভিন্ন মুসলিম সংগঠন
বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ সহ বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে ওয়াকফ বিলের কপি পুড়িয়ে বানেশ্বর পুর বাজারে ওয়াকফ বিল বাতিলের দাবিতে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জনসভা
ওয়াকফের পবিত্রতা রক্ষা এবং মুসলিমদের অধিকার রক্ষার স্বার্থে আর সেই মুসলিম পার্সোনাল লো বোর্ড এর নির্দেশে মগরাহাট এক নম্বর ব্লক বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ,ফ্যাটারনীটি মুভমেন্ট,জমিয়তে উলামায়ে হিন্দ, মিল্লি ইত্তেহাদ কমিটি সহ এলাকার বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে ওয়াকফ বিল বাতিলের দাবিতে এবং রাস্তার উপর ওয়াকফ বিলের কপি পুড়িয়ে দিয়ে মোদী সরকারের বিরুদ্ধে বানেশ্বর পুর বাজারে এক বিরাট প্রতিবাদ জনসভা করেন।
এখানে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন মোল্লা রাজ্য সভাপতি ফ্র্যাটারনিটি মুভমেন্ট পশ্চিমবঙ্গ,অধ্যাপক ডা: জাহান আলি পুরকাইত সাধারণ সম্পাদক বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ, ফরিদুল হক সরদার ব্লক নাজিম জামায়াত ই হিন্দ, মাস্টার মনিরুল হক ব্লক সভাপতি জমিয়তে উলামায়ে হিন্দ,নূরনবী সরদার ব্লক সভাপতি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া,এডভোকেট হাফিজুর রহমান কলকাতা হাইকোর্ট,বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ এর সহসভাপতি এ কে এম গোলাম মোর্তোজা ও সাবির আহমেদ,শিক্ষক আব্দুর রউফ,অধ্যাপিকা ডা: সালেহা বেগম,মাওলানা সাইফুদ্দিন সাহেব ব্লক সভাপতি ইমাম পরিষদ,এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন মুসলিম সংগঠনের প্রতিনিধি ও মুসলিম ধর্মপ্রাণ সাধারণ মানুষ। মগরাহাট এক নম্বর ব্লক বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ, ফ্যাটারনিটি মুভমেন্ট, মিল্লী ইত্তেহাদ, জমিয়তে উলামায়ে হিন্দ সহ বিভিন্ন মুসলিম সংগঠনের প্রতিনিধি ও সর্বসাধারণ মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের তাদের বক্তব্য সম্প্রতি ভারত সরকার কর্তৃক পাস করা ওয়াকফ (সংশোধনী) অ্যাক্ট, ২০২৫-এর বিরুদ্ধে আমাদের তীব্র আপত্তি ও প্রতিবাদ জনসভা। উপস্থিত জনসভা থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গরা বলেন যে, কেন্দ্রীয় সরকার তাদের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাস করিয়েছে।
এটি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে আনা একটি বিল।এর ফলে মুসলিম সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া হবে। এছাড়াও, তাদের সামাজিক ও অর্থনৈতিক অধিকারেও হস্তক্ষেপ করা হবে।তারা আরো বলেন, এর পরেও যদি রাস্তায় নেমে এর প্রতিবাদ না করা হয়, তাহলে তা হবে অত্যন্ত দুঃখের বিষয়। বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: জাহান আলী পূরকাইত এই বলে যে তারা এদিন এত জনসংখ্যায় এসে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তাই সকল কে ধন্যবাদ জানাই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দিনে যদি এই বিল প্রত্যাহার না করা হয়, তাহলে মগরাহাটের মানুষ আরও বৃহত্তর পরিসরে প্রতিবাদ করবে। শুধু মগরাহাট নয়, কলকাতা সহ সমগ্র বাংলায় আন্দোলন করা হবে।



আপনার মতামত লিখুন