চাঁদপুর জেলা বিজেপি’র জেলা কমিটি গঠনকল্পে সমন্বয় সভা আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশে সুস্থধারার রাজনীতির দিকপাল
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর
বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বলেছেন, ব্যারিস্টার আন্দালিভ রহমান বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির দিকপাল। তিনি একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। তিনি বিশ্বাস করেন, ভাল মানুষ রাজনীতিতে না আসলে এই দেশের পরিবর্তন হবে না। তাই ভাল মানুষ ও তরুনদের বেশি বেশি রাজনীতিতে আনতে হবে।
শনিবার (১২ জুলাই) বিকালে চাঁদপুর শহরে জেলা বিজেপি আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, বিজেপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ শিশির, কেন্দ্রীয় কমিটির সদস্য রোমান আকন্দ।
বক্তব্য রাখেন, মাওলানা ইউনুস হোসেন, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, মোহাম্মদ লোকমান দেওয়ান, আতাউর রহমান ঝন্টু প্রমূখ।
এসময় বিজেপির চাঁদপুর জেলা ও চাঁদপুর সদর, হাইমচর, কচুয়া, শাহারাস্তি, হাজিগঞ্জ, মতলব উত্তর, ফরিদগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন