বারহাট্টায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
বিএনপি কর্তৃক বৈষম্য বিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও নেত্রকোনা-২ (বারহাট্টা – নেত্রকোনা সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এটিএম আব্দুল বারী ড্যানি।
বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের সিংধা মোড় ও আলোকদিয়া গুদারাঘাটে শুক্রবার বিকালে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রঞ্জু, কলেজ শাখার আব্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মুন্না সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
লিফলেট বিতরণ ও গণসংযোগ চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে এটিএম আব্দুল বারী ড্যানি বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের দেশ গড়ার স্বপ্ন পূরণে ৩১ দফার বিকল্প নেই।আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নেত্রকোনা বারহাট্টা আসনের ধানের শীষের নমিনি।দেশের সকলকেই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।কেন্দ্রীয় আদেশে সারা দেশের ন্যায় আমিও আমার নির্বাচনী এলাকা বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের ৩১ দফার লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ কর্মসূচি করেছি এবং পরবর্তীতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]