গাইবান্ধায় নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
গাইবান্ধায় জুলাই সহ সকল গণহত্যার বিচার জুলাই সনদ এর আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার সকালে জেলা শহরের পৌর শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিবি রোডে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রশিবির সভাপতি রুম্মান ফেরদৌস, আমির শহর শাখার ফেরদৌস আলম, ফয়সাল কবির রানা, নুরুল ইসলাম মন্ডল, শাহিন মাহমুদ।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় নৈতিকতার অবক্ষয়, বেকারত্ব ও শিক্ষার মানহ্রাসের কারণে শিক্ষার্থীরা চরম হতাশায় ভুগছে। তারা অবিলম্বে শিক্ষাব্যবস্থা সংস্কার, ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষা খাতে দুর্নীতি বন্ধের দাবি জানান।
সমাবেশে ছাত্রশিবিরের নেতারা ৫ দফা দাবির মধ্যে উল্লেখ করেন, যারা জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল অতিবিলম্বে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের দোসর যে ১৪ দল ছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই সনদ এর আইনি ভিত্তি দিতে হবে। জুলাই সনদ এর আইনিভিত্তি গণভোটের মাধ্যমে নিশ্চিত করতে হবে। যদি গণ ভোট না হয় তাহলে এই নির্বাচন হতে দেওয়া হবে না।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।




আপনার মতামত লিখুন