ঠাকুরগাঁও জেলা বিএনপির নবনিযুক্ত নেতৃবৃন্দকে তারুণ্যের শক্তি সংগঠনের সংবর্ধনা
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা বিএনপির নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত নবগঠিত ভূল্লী উপজেলার ৫ নং বালিয়া ইউনিয়নের তিন কৃতি ও ত্যাগী নেতাকে সংবর্ধনা প্রদান করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্যের শক্তি”। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা প্রাপ্ত নেতৃবৃন্দ হলেন—
১। জুলফিকার আলী ভুট্টো — স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, ঠাকুরগাঁও জেলা বিএনপি।
২। আশরাফুল হক — সহ দপ্তর সম্পাদক, ঠাকুরগাঁও জেলা বিএনপি।
৩। মিজানুর রহমান — মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, ঠাকুরগাঁও জেলা বিএনপি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন, দলীয় কর্মকাণ্ডে অবদান এবং জনগণের পাশে থেকে কাজ করার স্বীকৃতিস্বরূপ এ তিন নেতাকে জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের এ অর্জনে বালিয়া ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, নবনিযুক্ত নেতৃবৃন্দের নেতৃত্বে ঠাকুরগাঁও জেলা বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে তারুণ্যের শক্তি সংগঠনের নেতাকর্মী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে নবনিযুক্ত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে তারা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দল ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



আপনার মতামত লিখুন