খুঁজুন
, ,
বৃহৎ মহামারিসমূহের হাম ও ডেঙ্গুর ২৪ ঘণ্টার আপডেট
তথ্যসূত্র : স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম · আপডেট: 2026-10-19 01:29:35
হাম
গত ২৪ ঘণ্টায় ০ জন
গত ২৪ ঘণ্টায়
০নতুন
০ভর্তি
০মৃত্যু
ডেঙ্গু
গত ২৪ ঘণ্টায় ০ জন
গত ২৪ ঘণ্টায়
০ভর্তি
০মোট
০মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি পরিদর্শন করলেন যুক্তরাজ্যের প্রতিনিধি দল

মোঃ সুজন আলী
প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি পরিদর্শন করলেন যুক্তরাজ্যের প্রতিনিধি দল

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি) পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব নারগুন এলাকায় অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি) পরিদর্শন করেন তারা।

এসময় যুক্তরাজ্যের প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান ইএসডিও’র নির্বাহী পরিচালক ও ইকো ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান। সাথে ইকো ইউনিভার্সিটির অনুষদ সদস্য, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যের প্রতিনিধিদলে ছিলেন- যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথের অ্যাসোসিয়েট প্রো-ভাইস-চ্যান্সেলর ও প্রফেসর জোসেফ ডিভাইন, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথের ডেপুটি হেড অব ডিপার্টমেন্ট ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. মাথিল্ড রোজ লুইস মেত্রো।

পরিদর্শনকালে প্রতিনিধিদল ইইউএসটি ক্যাম্পাস ঘুরে দেখেন এবং ইকো ইনস্টিটিউট অব টেকনোলজি (ইআইটি)-এর ব্যবহারিক প্রশিক্ষণ ল্যাবসহ বিভিন্ন একাডেমিক ও কারিগরি সুবিধা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শিক্ষার উন্নয়ন, কারিগরি দক্ষতা, উদ্ভাবন ও প্রাতিষ্ঠানিক অগ্রগতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এসময় যুক্তরাজ্যের প্রতিনিধি দল ঠাকুরগাঁওয়ের ইকো ইউনিভার্সিটিকে আন্তর্জাতিক একাডেমিক সম্পৃক্ততা জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই সফর একাডেমিক সংলাপ, জ্ঞান বিনিময় এবং ভবিষ্যতে আন্তর্জাতিক একাডেমিক সম্পৃক্ততা ও সহযোগিতার সম্ভাবনা অন্বেষণের এক মূল্যবান সুযোগ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন ইকো ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান।

ইকো ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, দক্ষ পেশাজীবী ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে মানসম্মত শিক্ষা, ব্যবহারিক শিখন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বৈশ্বিক একাডেমিক সংযোগ এগিয়ে নিতে ইইউএসটি অঙ্গীকারবদ্ধ।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ, অক্ষত অভিনেতা

আলোকিত ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:৫২ পূর্বাহ্ণ
   
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ, অক্ষত অভিনেতা

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায়। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় অক্ষত রয়েছেন অভিনেতা। তাঁর গাড়িচালকসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে জুহুর পুষ্পা পার্ক এলাকার কাছে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুলিবর্ষণের ঘটনায় টাইগার শ্রফের গাড়িচালক আহত হন। এ ছাড়া একজন অটোরিকশাচালকও আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে মুম্বাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি হামলার উদ্দেশ্য ও জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি সামনে এসেছে। তবে এই দাবির সত্যতা এবং হামলার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
গুলিবর্ষণের ঘটনায় টাইগার শ্রফের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার পর তাঁকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
এ ঘটনায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হামলাকারীদের পরিচয়, হামলার উদ্দেশ্য এবং ঘটনার পেছনে কারা জড়িত, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম।

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রতিমন্ত্রীর দাবি ‘গুজব’

আলোকিত ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
   
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রতিমন্ত্রীর দাবি ‘গুজব’

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে—বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছে তাঁর দপ্তর। রোববার (১৮ অক্টোবর) এক প্রতিবাদ বার্তায় প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এ দাবি করেন।

প্রতিবাদ বার্তায় বলা হয়, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি। তাঁর পদত্যাগের কোনো প্রশ্নও ওঠে না বলে উল্লেখ করা হয়।

বার্তায় আরও বলা হয়, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রতিবাদ বার্তায় প্রতিমন্ত্রীর আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনাটিও তুলে ধরা হয়। এতে বলা হয়, গতকাল নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে। এ বিষয়ে প্রতিমন্ত্রী ইতিপূর্বেই তাঁর অবস্থান পরিষ্কার করেছেন বলে দাবি করা হয়।

প্রেস কর্মকর্তা আরও উল্লেখ করেন, ওই ঘটনাকে কেন্দ্র করে প্রতিমন্ত্রীর পদত্যাগসংক্রান্ত খবর প্রচার করা বিভ্রান্তিকর এবং সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী বলে তাঁদের বক্তব্য।

প্রতিবাদ বার্তায় যেসব গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশিত হয়েছে, সেগুলো অবিলম্বে প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় অপপ্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) তারিখে দেওয়া প্রতিবাদ বার্তাটিতে স্বাক্ষর করেন মাহফুজ কবির মুক্তা, প্রেস কর্মকর্তা, ইশরাক হোসেন এমপি ও প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

আলোকিত ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
   
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়ার পর এ নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দেশের একাধিক গণমাধ্যম।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দেন বলে সরকার-সংশ্লিষ্ট একাধিক উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে কালবেলা ও সময়ের আলো।

এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করে ইশরাক হোসেন দাবি করেন, সম্ভাব্য হামলার আশঙ্কায় আত্মরক্ষার জন্য তিনি অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ব্যবহৃত অস্ত্রটি বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত। অভিযানে মাদকের আস্তানা উচ্ছেদ এবং কয়েকজনকে আটক করার কথাও জানান তিনি।

এদিকে, অস্ত্র হাতে নিয়ে অভিযানে অংশ নেওয়ার ঘটনাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান।

তবে ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে পরবর্তী সরকারি সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

সর্বশেষ
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ, অক্ষত অভিনেতা মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রতিমন্ত্রীর দাবি ‘গুজব’ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি পরিদর্শন করলেন যুক্তরাজ্যের প্রতিনিধি দল মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর বক্স অফিসে রজনী–ঝড় ‘জেলার ২’-এর আয়ের নতুন রেকর্ড ট্রাম্পের প্রশংসা করে যা বললেন সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহতের সংখ্যা বেড়ে ১০ ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট রাজকীয় লুকে নজর কাড়লেন কারিনা ও সাইফ আলি খান আকাশে উড়ল টেসলা ইলন মাস্কের স্বপ্নের বাস্তব রূপায়ণ
Advertisement