ঠাকুরগাঁওয়ে মহান মে দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ সুজন আলী ঠাকুরগাঁওঃ “শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে”—এই স্লোগানকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
শুক্রবার (১ মে) সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি র্যালি ভূল্লী বাজার থেকে বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে চৌরাস্তা এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহান মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন হিসেবে পালিত হয়। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৮৮৬ সালের ঐতিহাসিক আন্দোলনের স্মরণে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি উদযাপিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।
আরো পড়ুনঃ- ঠাকুরগাঁওয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
এ সময় র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ঠাকুরগাঁও জেলা মটর শ্রমিক ইউনিয়ন (ভূল্লী শাখা) সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ট্রাক-ট্যাংকলরি, কাভার ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়ন (ভূল্লী শাখা) আহ্বায়ক মোতাহার হোসেন, ইমারত নির্মাণ ও কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন (ভূল্লী থানা শাখা) সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা শ্রমিক-মালিকের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]