সকল জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন মিমি
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে গত কয়েকদিন ধরে নেটপাড়ায় নানা গুঞ্জন চলছিল। অবশেষে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন এই তারকা। বৃহস্পতিবার ২৬ নভেম্বর সন্ধ্যায় কলকাতার কসবার বাড়িতে অত্যন্ত ঘরোয়া ও নিরিবিলি পরিবেশে আইনত বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। মিমির জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত, যিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার।
বিয়ে সম্পন্ন হওয়ার পর আজ বাংলাদেশ সময় রাত ১০টা ৪২ মিনিটে মিমি তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ের একাধিক মুহূর্তের ছবি শেয়ার করেন। বিয়ের সাজে অভিনেত্রীকে অত্যন্ত স্নিগ্ধ ও মোহনীয় দেখাচ্ছিল। ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছার বন্যায় ভাসতে থাকেন এই অভিনেত্রী। দীর্ঘদিনের গোপনীয়তা বজায় রাখার পর হুট করেই এমন সুখবর পাওয়ায় বেশ চমকে গেছেন তার অনুরাগীরা।
ঘরোয়া আয়োজনে সম্পন্ন এই বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজন ও উপস্থিত থাকার কথা জানা গেছে। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কিছুটা আড়ালে থাকতে পছন্দ করা মিমি এবার বিয়ের বিষয়টি নিশ্চিত করার পর ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলোতে নবদম্পতির হাসিমাখা মুখ দেখে শুভাকাঙ্ক্ষীরা তাদের নতুন জীবনের জন্য দোয়া ও আশীর্বাদ জানিয়েছেন। অভিনয়ের ব্যস্ততার বাইরে ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করায় মিমি এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]