খুঁজুন
, ,

সভাপতি আলমগীর হোসেন বাহার ও সাধারণ সম্পাদক গোলাম গাউস রাসেল

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর
প্রকাশিত: Monday, 10 February, 2025, 6:25 pm
সভাপতি আলমগীর হোসেন বাহার ও সাধারণ সম্পাদক গোলাম গাউস রাসেল
চাঁদপুরে ঢাবিয়ান’ এর ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
‘এসো মিলি প্রাণের স্পন্দনে, ঐক্যের বন্ধনে’ এ স্লোগানকে সামনে রেখে গড়ে উঠা চাঁদপুর জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফোরাম ‘চাঁদপুরে ঢাবিয়ান’ এর
৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি),পুরানবাজার ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী ‘বার্ষিক সাধারণ সভা, শিক্ষাবৃত্তি প্রদান ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়।

ফোরামের আহ্বায়ক আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম গাউস রাসেল এর সঞ্চালনায় দিনব্যাপী গান, গল্প, আড্ডা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্মৃতিচারণে সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল পুরো কলেজ ক্যাম্পাস।
অনুষ্ঠানে চাঁদপুরে ঢাবিয়ান শিক্ষা সহায়তা তহবিল Talent Assistance Fund (TAF) এর আওতায় জেলা পরিষদ, চাঁদপুরের সহায়তায় চাঁদপুর জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ সেশন ও ২০২৩-২০২৪ সেশনে ভর্তিকৃত ১২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়। প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষক, ব্যাংকার, ব্যবসায়ী, উদ্যোক্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সকাল দশ ঘটিকায় ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। দিনভর অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল- কেক কাটা, পরিচয় পর্ব, স্মৃতি চারণ, খেলাধুলা, পুরস্কার বিতরন, উপহার প্রদান ও সাংস্কৃতিক পর্ব ইত্যাদি। সদস্যদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দিনভর মুখরিত ও প্রাণবন্ত ছিল ‘বার্ষিক সাধারণ সভা, শিক্ষাবৃত্তি প্রদান ও ফ্যামিলি ডে অনুষ্ঠান।

ফোরামের সাংগঠনিক গতিশীলতার লক্ষ্যে চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহারকে সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র গোলাম গাউস রাসেলকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য “চাঁদপুরে ঢাবিয়ান” এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন জজকোর্ট, চাঁদপুরের প্রবীণ আইনজীবী ও দৈনিক চাঁদপুর কন্ঠের সম্পাদক ও প্রকাশক রোটা. অ্যাডভোকেট ইকবাল বিন বাশার।

কমিটির অন্যান্যরা হলেন -সিনিয়র সহ-সভাপতি সাইদুজ্জামান, সহ সভাপতি সফিকুল ইসলাম সাগর, শিরিনা আক্তার, মোঃ আফছার আলী সিকদার, মোহাম্মদ আব্দুল কুদ্দুস সামী, ফয়সাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক
মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মুহাম্মাদ মাহমুদুল হাসান, ফেরদাউস আমিন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খান, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ হাফিজ আল আসাদ, অর্থ সম্পাদক মোঃ মাসুদ আলম, সহ অর্থ সম্পাদক শাহাদাত ইউসুফ, দপ্তর সম্পাদক, জাওহার আহমেদ, প্রচার সম্পাদক মোঃ আনিসুর রহমান, সহ-প্রচার সম্পাদক – মোহাম্মদ তাজুল ইসলাম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ সারোয়ার আলম, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল সাকিব, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন মজুমদার, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা ফেরদৌস, পরিবেশ বিষয়ক সম্পাদক পূরবী সরকার, মিডিয়া ও আইসিটি সম্পাদক আব্দুল মতিন সরকার নিশাত, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কোহিনুর বেগম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালেদ ইকবাল, উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আজিজুল বারী রবিন।

কার্যকরী সদস্য- মুহাম্মদ মাহফুজুর রহমান, সফিউল আলম, জসিম উদ্দিন, মোঃ কায়েদ ই আজম, আব্দুল হামিদ আল খতিব (ফুয়াদ), মোহাম্মদ জানেবুল আলম, শাহাদাত হোসেন, মোহাম্মদ শরীয়ত উল্লাহ সায়েম, মোঃ তানভীরুল ইসলাম, মো. মাসুম বিল্লাহ, মোঃ ইয়াছিন মজুমদার, আল মামুন।
চাঁদপুরে ঢাবিয়ান’ এর পৃষ্টপোষক হিসেবে রয়েছেন সাবেক সিনিয়র সচিব মোঃ নুরুল আমিন মানিক, যমুনা গ্রুপের পরিচালক (বাণিজ্যিক ) এ বি এম শামসুল হাসান হিরো, প্রধান উপদেষ্টা সাবেক ভূমি সচিব মোঃ মাকসুদুর রহমান পাটওয়ারী, উপদেষ্টা এডভোকেট ইকবাল বিন বাশার, ড. মোঃ শাহাদাত হোসেন, মোঃ আলী হোসেন প্রধানীয়া, শাহ মোহাম্মদ জালাল উদ্দিন চৌধুরী, মোঃ আইনুল কবীর, এএফএম আমিনুল ইসলাম, জাকির হোসেন কামাল, এডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির, এডভোকেট তাসলিমা চৌধুরী, মুহাম্মদ ইয়াহ-ইয়াহ খাঁন, ড.এম.এ. হালিম পাটওয়ারী, প্রফেসর এ.কে. এম আব্দুল মান্নান, এডভোকেট জহির উদ্দিন বাবর, মোঃ আবুল বাশার, এডভোকেট সেলিম আকবর,
ড. মোঃ শাহ এমরান, মোহাম্মদ রুহুল্লাহ, মোঃ মোশারফ হোসেন, মনিরা আক্তার, গীতিকার কবির বকুল, অধ্যাপক ড. মোঃ ইকবালুর রহমান, মোঃ নূরুল হক জিতু, ড. জাকির আহমেদ চৌধুরী, এডভোকেট মোঃ আব্দুল্লাহীল বাকী, জাহাঙ্গীর আলম মামুন, ড. মুহাম্মদ নূরে আলম, ড.মোহাম্মদ শাহ মিরান, মোহাম্মাদ সফিউল আযম, ড. আবু হানিফ সরকার, রাহেলা রহমত উল্লাহ।

ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে চাঁদপুর জেলা ও দায়রা জজ সামছুন্নাহার, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম কে চাঁদপুরে ঢাবিয়ান’ এর  উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও—রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন প্রতিযোগিতা

মোঃ সুজন আলী
প্রকাশিত: Friday, 28 August, 2026, 4:13 pm
   
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও—রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন প্রতিযোগিতা

ঠাকুরগাঁও প্রতিনিধি:  দৌড় শুধু শরীরকে সুস্থ রাখার জন্য নয়। কখনো কখনো দৌড় হয়ে ওঠে মানুষের সঙ্গে মানুষের বন্ধন তৈরির ভাষা। আর সেই দৌড়ের ছন্দেই এবার এক হলো দেশের ৩০ জেলার মানুষ।

রাষ্ট্রপতির জেলা ঠাকুরগাঁওয়ে আয়োজিত হলো হাফ ম্যারাথন। যে আয়োজন উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের ২৩ তম নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। স্বাস্থ্য, সম্প্রীতি আর বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দেওয়া এই আয়োজন ঘিরে ঠাকুরগাঁওয়ে ছিল উৎসবের আমেজ।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। নীরব শহরটায় হঠাৎই যেন ছন্দের জন্ম হলো। আব্দুর রশিদ ডিগ্রী কলেজ থেকে  কেউ ছুটছেন নিজের রেকর্ড ভাঙতে, কেউ ছুটছেন সুস্থ থাকার প্রত্যয়ে।

আবার কারও কাছে—এই দৌড়, মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্বের এক নতুন গল্পের সূচনা। দেশের ৩০ জেলা থেকে আসা দৌড়বিদদের পদচারণায় মুখর ঠাকুরগাঁও।

ম্যারাথনে অংশ নেয়া ঢাকা থেকে আসা কিশোরী জিন্নাথ পারভীন বলেন, এ ম্যারাথন শুধুই একটি প্রতিযোগিতা নয় একটি জেলার সঙ্গে আরেকটি জেলার,

একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের হৃদয়ের সংযোগ। ‘সুস্থতা, সম্প্রীতি ও বন্ধুত্বের জয়গানে’—এই প্রত্যয়কে সামনে রেখে ঠাকুরগাঁও রানার্সের উদ্যোগে আয়োজিত হয়েছে ‘ঠাকুরগাঁও হাফ ম্যারাথন ২০২৬’। আর আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে মেসার্স গার্ডেনিয়া। আমরা অত্যন্ত আনন্দিত।

এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি আবেগের গল্প। রাষ্ট্রপতির জেলা ঠাকুরগাঁওয়ে আয়োজিত এই হাফ ম্যারাথন উৎসর্গ করা হয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

আয়োজকদের ভাষ্য—একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে যেমন তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, তেমনি খেলাধুলার সঙ্গেও রয়েছে তার নিবিড় সম্পর্ক। সাবেক খেলোয়াড় ও ক্রীড়ামোদী রাষ্ট্রপতির প্রতি সম্মান জানাতেই এই আয়োজনকে উৎসর্গ করা হয়েছে।

তরুন রানার এলিন খান বলেন,  একজন দৌড়বিদের কাছে প্রতিটি কিলোমিটার মানে নতুন এক চ্যালেঞ্জ। শ্বাস ভারী হওয়া।পা ক্লান্ত হয়ে যাওয়া। কিন্তু থেমে যাওয়া না। কারণ গন্তব্য শুধু ফিনিশিং লাইন নয়—গন্তব্য নিজের সীমাবদ্ধতাকে জয় করা। আর সেই জয়কে উদযাপন করতেই যেন একসঙ্গে ছুটছি আমরা।

তবে ঠাকুরগাঁওয়ের এই আয়োজনের গল্প শুধু দৌড়েই শেষ হয়নি। অতিথি ও দৌড়বিদদের মন প্রফুল্ল রাখতে তাদের সামনে তুলে ধরা হয়েছে ঠাকুরগাঁওয়ের ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির সৌন্দর্য। আয়োজক কমিটি দৌড়ের পাশাপাশি দৌড়বিদদের ঘুরে দেখিয়েছে  ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী স্থানগুলো। একদিকে শরীরচর্চা,

অন্যদিকে একটি জনপদকে নতুন করে চেনানোর প্রয়াস থেকেই এ উদ্যোগ নিয়েছে কমিটি।

একজন মানুষ যখন অন্য জেলার মাটিতে দৌড়ান,

তখন শুধু তার পায়ের ছাপ পড়ে না সঙ্গে ছড়িয়ে পড়ে পরিচয়, বন্ধুত্ব আর ভালোবাসা। ঠাকুরগাঁও তাই এবার শুধু একটি ম্যারাথনের আয়োজক নয়;

৩২ জেলার মানুষের মিলনমেলারও সাক্ষী।

ঠাকুরগাঁও রানারের প্রধান পৃষ্ঠপোষক নুর ই শাহাদাত স্বজন বলেন, “আমরা চাই খেলাধুলার মাধ্যমে মানুষকে একত্রিত করতে। রাষ্ট্রপতির জেলা হিসেবে ঠাকুরগাঁওকে সামনে তুলে ধরতে এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন।”

পরে দৌড় প্রতিযোগিতা শেষে  বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন l ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিওর) নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। এ সময় শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু

মোঃ সুজন আলী
প্রকাশিত: Thursday, 27 August, 2026, 9:37 pm
   
ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সাঈদ নূর আলম বাবু। নতুন এই দায়িত্বের মধ্য দিয়ে ভূল্লী উপজেলার ক্রীড়াঙ্গনে সংগঠিত ও নিয়মিত ক্রীড়া কার্যক্রমের পথ আরও সুগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদ গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ভূল্লী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে আবু সাঈদ নূর আলম বাবুর নাম চূড়ান্ত করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ায় উপজেলার ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন নেতৃত্বে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন বাড়ানোর পাশাপাশি ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা সম্ভব হবে।

ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত প্রতিযোগিতা, প্রশিক্ষণের সুযোগ এবং খেলোয়াড়দের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে ভূল্লী উপজেলা থেকেই ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ের মানসম্পন্ন খেলোয়াড় তৈরি হতে পারে। একই সঙ্গে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখার সুযোগ তৈরি হবে।

ভূল্লী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ নূর আলম বাবু বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। সকলের সহযোগিতা নিয়ে ভূল্লী উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করতে চাই। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, নিয়মিত প্রতিযোগিতার আয়োজন এবং প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের সুযোগ করে দেওয়া হবে আমাদের অন্যতম লক্ষ্য। সম্মিলিত প্রচেষ্টায় ভূল্লী উপজেলা থেকে ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ের ভালো মানের খেলোয়াড় তৈরি হবে বলে আশা করি।”

ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, “ভূল্লী উপজেলার ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক আবু সাঈদ নূর আলম বাবুর নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের সম্পৃক্ত করে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও কার্যক্রম পরিচালনা করা হবে। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের জেলা ও জাতীয় পর্যায়ে তুলে ধরতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাট নূর আলম গ্রেপ্তার

মোঃ সুজন আলী
প্রকাশিত: Thursday, 27 August, 2026, 3:16 pm
   
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাট নূর আলম গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. নূর আলম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৭ আগস্ট রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নূর আলম ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া-শিলুলতলা এলাকার মো. সুফিয়ার রহমানের ছেলে। ডিবি পুলিশ জানায়, তার ব্যবহৃত মোবাইল ফোনে ক্যাসিনো সংক্রান্ত ২০টি অ্যাপ পাওয়া গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, নূর আলমের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রয়েছে। ওই মামলায় এর আগে তাকে রংপুরে গ্রেপ্তার করা হয়েছিল।

ডিবি পুলিশ আরও জানায়, নূর আলম রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও এলাকায় অনলাইন ক্যাসিনো ব্যবসার বিস্তার ঘটিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা করা হয়েছে। অনলাইন জুয়া ও ক্যাসিনো কার্যক্রমের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।