সোনারগাঁয়ে টুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক ও সার্ভিস সেন্টার উদ্বোধন
১৫ই অক্টোবর রোজ বুধবার বিকেল ৫ ঘটিকার সময় সোনারগাঁ রয়েল রিসোর্টে ঐতিহাসিক পানাম নগরে ট্যুরিস্ট পুলিশের হেল্প সার্ভিস এর শুভ উদ্বোধন, পর্যটনদের সুরক্ষায় ডেঙ্গু মশা নিধন কল্পে বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সহ পানাম নগর ও বাংলার তাজমহল এলাকায় ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তায় পর্যটন এলাগুলোতে পর্যায়ক্রমে তাদের হেল্প ডেক্স বসানোর চিন্তা মাথায় রেখে আজ ১৫ই অক্টোবর সোনারগাঁ পানাম নগরে টুরিস্ট পুলিশের একটি হেল্প ডেস্ক চালু করা হয়েছে।
বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন প্রতিনিয়ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় পানাম নগর এলাকায় ডেঙ্গু মশা নিধনে ফগার মেশিন দিয়ে ওষুধ স্প্রে করে । শুধু পানাম নগর নয় এই ফাউন্ডেশন বাড়িমজলিশ ও হাবিবপুর এলাকাসহ সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় তাদের নিজস্ব অর্থায়নে ওষুধ স্প্রে করে যাচ্ছে।
সুন্দর ও বসবাস যোগ্য পরিবেশ গঠনে সোনারগাঁয়ে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের কাছে চারা গাছ বিতরন, বৃক্ষ রোপণ করছে।এছাড়া এই ফাউন্ডশন মাদক নির্মূলে বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে জনগণের কাছে সচেতনতার বার্তা পৌছে দিচ্ছে।
বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নাদিরা আক্তার নীরার সভাপতিত্বে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ শাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রিজনের টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বশির উদ্দিন, ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, আরো উপস্থিত ছিলেন,বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোক্তার হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আল আমীন তুষার, মানব জমিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আবু বকর সিদ্দিক, দৈনিক ইনকিলাবের সোনারগাঁ প্রতিনিধি মোক্তার হোসেন মোল্লা, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি হাসান মাহমুদ রিপন, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি শাহাদাত হোসেন রতন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম, সোনারগাঁ পরিক্রমার সম্পাদক আরিফুর রহমান সহ স্বচ্ছাসবী সংগঠনের আরো অনেকে।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]