ঠাকুরগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৬-এর উদ্বোধন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য জনাব মির্জা ফয়সল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উদ্বোধন শেষে অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় স্টলে প্রদর্শিত বিভিন্ন পশু, প্রাণিসম্পদভিত্তিক পণ্য ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। তিনি উদ্যোক্তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রদর্শনীর বিভিন্ন দিক পরিদর্শন করেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পশুপালন পদ্ধতি, উদ্যোক্তা সৃষ্টি এবং এ খাতের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।




আপনার মতামত লিখুন
[gs-fb-comments]