ঝিনাইদহে অস্ত্রসহ ৩ চাঁদাবাজ আটক

আব্বাস আলী , ঝিনাইদহ
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ । ৫:৩১ অপরাহ্ণ

ঝিনাইদহ সদর উপজেলার কামতা গ্রাম থেকে দেশীয় অস্ত্রসহ তিন চাঁদাবাজকে আটক করেছে গ্রামবাসি। সোমবার মধ্যরাতে গ্রামবাসি চাপাতি ও চাইনিজ কুড়ালসহ তিনজনকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা হলেন- শৈলকুপা উপজেলার ফুলহরি নতুন বাজার গ্রামের চুন্নু মিয়ার ছেলে দিন মোহাম্মদ, একই উপজেলার ভগবান নগর গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস ও ঝিনাইদহ সদর উপজেলার মহামায়া গ্রামের কওছার মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, চাঁদাবাজদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের সঙ্গে কারা কারা জড়িত সেই তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে সাইফুল ইসলাম নামে এক গ্রামবাসি বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেছেন।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন