সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় গুণ যাকে বুক দেখায়, তাকে পিঠ দেখায় না — মির্জা ফয়সল

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ । ৩:০৯ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল জাতীয় নির্বাচন আর সে নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনের নির্বাচিত হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার পর তিনি মন্ত্রী হয়েছেন এরপরে তিনি রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও ১ আসনটি শুন্য হয়েছে । সেই শুন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর । নির্বাচনী প্রচারণা চলবে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের গেদা পারাড়ায় নির্বাচনী প্রচারণা চালান বিএনপির মনোনীত প্রার্থী।

উপনির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন নির্বাচনী প্রচারণায় বলেন,সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় গুণ যাকে বুক দেখায়, তাকে পিঠ দেখায় না তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য বলেন, আপনারা আপনাদের ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করুন আমি আপনাদের সকল দাবি পূরণ করব।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন