বারহাট্টায় জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

রিপন কান্তি গুণঃ নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ । ৭:৫৩ অপরাহ্ণ

নেত্রকোনার বারহাট্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার  সকাল ১১ টায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে বারহাট্টা উপজেলা জাসাসের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা জাসাসের সদস্য সচিব অলি-উল্লাহ রায়হানের সঞ্চালনায় ও উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুখলেছুর রহমান হীরার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বারহাট্টা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সায়মুন আরেফিন অঙ্গন। এছাড়াও আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয় সংস্কৃতি চর্চা এবং এর বিকাশের লক্ষ্যে ১৯৭৮ সালের ২৭ ডিসেম্বর ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন’ (জাসাস) প্রতিষ্ঠা করেন।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন