ঠাকুরগাঁওয়ে দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শনে বিজিবি

আলোকিত সারাদেশ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ । ৮:৪৮ অপরাহ্ণ

ঠাকুরগাঁও: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকার পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের শান্তিনগর এলাকায় একটি পূজামণ্ডপ পরিদর্শনে এসে এ তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। এর পাশাপাশি শহর ভিত্তিক পূজামণ্ডুপগুলোতেও নিরাপত্তা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

মণ্ডুপগুলোতে নিয়মিত বিজিবির টহলের পাশাপাশি থাকবে গোয়েন্দা নজরদারি। সেই সাথে  মণ্ডুপের যারা দায়িত্বে থাকবেন তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করা হবে।

সেই সাথে দূর্গাপূজাকে কেন্দ্র করে কোনরকম গুজব কিনবা অপপ্রচারে কানে না দেওয়ার আহবান করেছেন বিজিবি এই সেক্টর কমান্ডার।

পরিদর্শনে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন(৫০ বিজিবির) অধিনায়ক আখলাকুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন