ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ট্যাপেনটাডলসহ দুইজন গ্রেপ্তার

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ । ৩:০৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছয় পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভূল্লী উপজেলাধীন কুমারপুর ফরেস্টের ডাঙ্গা এলাকার মৃত আনোয়ারুল ইসলামের ছেলে মো. আলামিন ইসলাম (৪৪) এবং বড় বালিয়া ইউনিয়নের শীতল সরকার পাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে মো. সাগর আলী (৪৭)।

পুলিশ সূত্রে জানা যায়, ভূল্লী উপজেলার কুমারপুর ফরেস্টের ডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছয় পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

ভূল্লী থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন