জাতীয়ভাবে গুণী শিক্ষক সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের হাফেজ রশিদ আলম

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ । ৭:৫৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয়ভাবে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফেজ মু. রশিদ আলম।

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা সনদ ও চেক গ্রহণ করেন তিনি।

শিক্ষকতা পেশায় নিষ্ঠা, দক্ষতা ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।

হাফেজ মু. রশিদ আলম ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি পাওয়ায় ঠাকুরগাঁওয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, হাফেজ মু. রশিদ আলমের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সম্মান নয়, এটি ঠাকুরগাঁওয়ের শিক্ষাঙ্গনের জন্যও গর্বের বিষয়।

সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে হাফেজ মু. রশিদ আলম বলেন, জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালোভাবে গড়ে তুলতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন