ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, ৬জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:৫৪ অপরাহ্ণ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।

মঙ্গলবার সকাল ১১টায় যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার কামরুল হাসান প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

বৈধপ্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো.খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

উল্লেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে জয়ী হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, ঠাকুরগাঁও ১ আসনে ( ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা) মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এতে ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ০৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ করা হবে ৮ অক্টোবর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন