ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ । ১:৪৮ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদক সেবনের দায়ে মো. জয়েল রানা (৩৬) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত জয়েল রানা ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর (পূর্ব জামুরিপাড়া) এলাকার নূরনবীর ছেলে।

ভূল্লী থানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা ভ্রাম্যমাণ মামলা নং-০৭/২০২৬-এর মাধ্যমে তাকে দণ্ড দেওয়া হয়। সাজা শেষে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, “মাদক সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবনকারীদের আইনের আওতায় এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন