ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবা সহ রফিকুল ইসলাম ওরফে রফিক ওরফে বুড্ডা (৩৯) ও মশিউর রহমান(৪৫) নামের দুইজন মাদক ব্যবসয়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বুধবার রাতে সদর উপজেলার নারগুন ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ওরফে রফিক ওরফে বুড্ডা হাজীপাড়া এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে ও মশিউর রহমান কহরপাড়া এলাকার মৃত সমির উদ্দিনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নারগুন ইউনিয়নে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। এসময় ইউনিয়ন পরিষদের কাঁচারাস্তার দক্ষিন পার্শ্বে স্থানীয় এক ব্যক্তির ফসল রাখার ঘর থেকে রফিকুল ও মশিউরকে ৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ২১ হাজার টাকা সহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া তাদের থেকে মাদক বহনের একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। গ্রেপ্তরকৃতদের বিরুদ্ধে মাদক মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি ডিবি।

আলোকিত সারাদেশ
প্রকাশের সময়: Thursday, 27 August, 2026 । 9:41 am