নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: Tuesday, 25 August, 2026 । 8:09 pm

ঠাকুরগাও প্রতিনিধি : কাজী নজরুলের ১২৭ তম জন্মজয়ন্তীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

তারুণ্য একাডেমী ঠাকুরগাওয়ের আয়োজনে ঠাকুরগাও প্রেসক্লাবের আধুনিক হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তারুণ্য একাডেমির পরিচালক প্রীতি গাঙ্গুলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির, ঠাকুরগাও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু।

এসময় প্রতিযোগিতায় নাচ,গান, ছড়া, আবৃতি,  চিত্রাঙ্কন সহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী শিশু ও তাদের অবিভাবকরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন