ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মো. বিশাল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর থানাধীন ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের ঢেপা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিশাল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার মিলনপুর (সরকারপাড়া) এলাকার মো. হামিদুল রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপারের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ গোলাম রসুলের নেতৃত্বে একটি দল ঢেপা ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী বিশাল ইসলামকে আটক করে তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ গোলাম রসুল বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ । ৮:৩৭ অপরাহ্ণ