বড়গাঁওয়ের চেয়ারম্যান হিসেবে মামুনুর রশীদ মামুনকে দেখতে চান সমর্থকরা

আলোকিত সারাদেশ
প্রকাশের সময়: Friday, 31 July, 2026 । 5:43 pm

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার বড়গাঁও ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম ফজির উদ্দিন আহম্মেদের সুযোগ্য সন্তান, বড়গাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান বড়গাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশীদ (মামুন)-কে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে দাবি করেছেন তাঁর সমর্থক ও স্থানীয় নেতাকর্মীদের একাংশ।

সমর্থকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মামুনুর রশীদ মামুন। এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণ এবং দলীয় কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে তিনি ইউনিয়নবাসীর আস্থা অর্জন করেছেন বলে তাদের দাবি।

স্থানীয়দের মতে, সৎ, ন্যায়পরায়ণ, কর্মীবান্ধব ও জনসম্পৃক্ত নেতৃত্বের কারণে তরুণ সমাজের কাছেও তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তাঁর মতো একজন নেতৃত্ব প্রয়োজন বলে মনে করছেন তারা।

সমর্থকরা আরও বলেন, মরহুম চেয়ারম্যান ফজির উদ্দিন আহম্মেদের জনসেবার যে ঐতিহ্য রয়েছে, তা ধরে রেখে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন মামুনুর রশীদ মামুন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেলে জনগণের ব্যাপক সমর্থন পাবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে মোঃ মামুনুর রশীদ মামুন বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের সেবার একটি মাধ্যম। দল যদি আমার ওপর আস্থা রাখে এবং ইউনিয়নবাসী যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব বড়গাঁও ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, পুরো ইউনিয়নের মানুষের প্রতিনিধি হতে চাই। সুখে-দুঃখে যেমন অতীতে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ একইভাবে পাশে থাকব। জনগণের ভালোবাসা ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, “আমার প্রয়াত পিতা মরহুম ফজির উদ্দিন আহম্মেদের জনসেবার আদর্শই আমার অনুপ্রেরণা। সেই আদর্শকে ধারণ করে বড়গাঁও ইউনিয়নের উন্নয়ন, শান্তি, সম্প্রীতি ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে চাই।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে মামুনুর রশীদ মামুনকে ঘিরেও স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে। তবে চূড়ান্তভাবে প্রার্থী নির্ধারণ করবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্ত এবং শেষ পর্যন্ত ভোটাররাই নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন