ঠাকুরগাঁও : পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সামাজিক সংগঠন সোশ্যাল প্রগ্রেস এন্ড ডেভলপমেন্ট সোসাইটি (SPDS)-এর উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাটে অবস্থিত প্রতিভা কিন্ডারগার্টেন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এবং বিদ্যালয় ক্যাম্পাসে ৪০০টি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।
এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফেরদৌসী, সোশ্যাল প্রগ্রেস এন্ড ডেভলপমেন্ট সোসাইটি (SPDS)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমীন আক্তার উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে মুন্সিরহাটে সংগঠনটির কার্যালয়ের উদ্বোধন করা হয়। এ কার্যালয় থেকে SPDS-এর সকল সাংগঠনিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে বলে জানানো হয়।
এসময় অতিথিবৃন্দ পরিবেশ রক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবসেবামূলক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং SPDS-এর এ উদ্যোগের প্রশংসা করেন।

আলোকিত সারাদেশ
প্রকাশের সময়: Thursday, 30 July, 2026 । 5:57 pm