ঠাকুরগাঁওয়ে নির্দিষ্ট সাব-সেক্টরভুক্ত পণ্যের উৎপাদন বাজার গতিশীলতা ও লিংকেজ বিল্ডিং কর্মশালা

আলোকিত সারাদেশ
প্রকাশের সময়: Thursday, 16 July, 2026 । 8:22 pm

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে নির্দিষ্ট সাব-সেক্টরভুক্ত পণ্যের উৎপাদন বাজার গতিশীলতা ও লিংকেজ বিল্ডিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের গোবিন্দনগরে ইএসডিও’র মেধা অনুশীলন কেন্দ্রে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে এবং হেকস্/ইপারের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মশালায় বাঁশের পণ্য, মাটির পন্য, কুমারী/লৌহজাত পণ্য উৎপাদনকারী পণ্যের ধরণ ও উৎপাদনের পরিমাণ, বর্তমান বাজারজাতকরণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা বলছেন, বাঁশশিল্প, কামার শিল্প ও মৃৎশিল্প কারীগরদের সাথে ব্যবসায়ীদের লিংকেজ তৈরীর মাধ্যমে তাদের উন্নয়ন করা সম্ভব।

শুরুতে কর্মশালায় বক্তব্য দেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ঠাকুরগাঁও বিসিকের উপ ব্যবস্থাপক হাফিজুর রহমান, সংযোজন ও সম্প্রসারণ ব্যবস্থাপক আমান আলী, সদর উপজেলা সমাজসেবা অফিসার সারোয়ার মুর্শিদ আহমেদ, বালিয়াডাঙ্গী উপজেলা সমাজসেবা অফিসার রমজান আলী, রানীশংকৈল উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিম।

এছাড়াও কর্মশালায় হেকস্/ইপারের সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ভুপেশ রায়, কারুপণ্যের স্বত্তাধিকারী ও নারী উদ্যোক্তা চন্দনা ঘোষ,ইএসডিও’র থ্রাইভ প্রকল্পের ফোকাল পার্সন তোফাজ্জল হোসেন, পিসি কাজী সেরাজুস সালেকিন, পিও ওয়ালিউর রহান, টিও-এগ্রিকালচার প্রসেনজীত দাস,উদ্যোক্তা শৈলেন চন্দ্র পাল, যমুনা রানী, বিজলী রানী প্রমুখ।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন