ঠাকুরগাঁওয়ে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ সুজন আলী
প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ৪:৩৫ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ঘনিমহেষপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও।

বুধবার (১৫ জুলাই ২০২৬) পরিচালিত অভিযানে গ্রেপ্তার করা হয় বিকাশ ঘোষ (৩৭) নামে এক ব্যক্তিকে। এ সময় তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির সন্দেহে নগদ ২২ হাজার টাকা জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানাধীন ঘনিমহেষপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত নগদ অর্থের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুহিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উপ-পরিদর্শক মো. শাকিলার রহমান।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন