ঠাকুরগাঁও প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার ৪নং দেবীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, দেবীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান খোকন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “কোরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগ ও মানুষের কল্যাণে কাজ করা। সেই আদর্শকে ধারণ করে আমাদের সবাইকে মানবিক সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। ঈদের আনন্দ ভাগাভাগির মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক সবার অঙ্গীকার।”
আসাদুজ্জামান খোকন দেবীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
তিনি বলেন, “দেবীপুর ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও মানুষের কল্যাণে আমি সবসময় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি দেশবাসীসহ প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
ঈদ মোবারক।

আলোকিত সারাদেশ
প্রকাশের সময়: Thursday, 28 May, 2026 । 2:24 am