ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আলোকিত সারাদেশ
প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬ । ৫:৩৮ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সমাজ থেকে মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে “মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকালে ভূল্লীর কুমারপুর উচ্চ বিদ্যালয় ও ভূল্লী ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ। তিনি বলেন, “কৌতূহলবশতও কোনোভাবেই মাদক গ্রহণ করা যাবে না। মাদকাসক্ত ব্যক্তি পরিবার ও সমাজের জন্য বোঝাস্বরূপ। মাদক মানুষের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়।”

তিনি শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

এসময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, দিশারী মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র ও পূর্ণজন্ম মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের পরিচালকবৃন্দ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম ও মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন