ডিসি মাসুদকে চট্টগ্রামের এসপি হিসেবে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ । ৭:৫২ অপরাহ্ণ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মো. মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার ভূমিকা আলোচনায় আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, রমনা বিভাগে যোগদানের আগে তিনি পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া র‍্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন।

একই প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন পর্যায়ে আরও কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন