বাউল শিল্পী কাজল মনির আর নেই

আলোকিত সারাদেশ
প্রকাশের সময়: Monday, 13 April, 2026 । 2:44 pm

দেশের লোকসংগীত অঙ্গনের পরিচিত মুখ, বাউল শিল্পী কাজল মনির আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
‎রবিবার (১২ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎জানা যায়, তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি অসংখ্য ভক্ত-শ্রোতা, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
কাজল মনির ছিলেন হবিগঞ্জ অঞ্চলের একসময়ের জনপ্রিয় বাউল শিল্পী। গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাউল গান পরিবেশন করে তিনি স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে ব্যাপক পরিচিতি অর্জন করেন। তার কণ্ঠে আধ্যাত্মিক ও জীবনমুখী গান শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল।
“তোমারে দেখিতে লাগে অপুর্ব সুন্দরী”, “তরে চাইতে চাইতে জায় শুকাইয়া আশার মাইয়া পানি”,
‎”তুমি কি দোষে আমারে কান্দাইলে”, “মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিলে” শিরোনামের গানের মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে।

‎তার মৃত্যুতে লোকসংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
‎
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহশিল্পীরা শোক প্রকাশ করছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

‎লোকসংগীতের এই গুণী শিল্পীর চলে যাওয়া বাউল অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন