ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
কুমারপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন কুমারপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাজিমুল ইসলাম লাল, এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ আব্দুল হান্নান, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক, বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মাসুদ, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন কুমারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা, কর্মচারী সহ অবিভাবকগণ উপস্থিত ছিলেন।

আলোকিত সারাদেশ
প্রকাশের সময়: Thursday, 5 February, 2026 । 2:51 pm