বুয়েট এর মঞ্চে ডুয়েট’র সাফল্য

আলোকিত সারাদেশ
প্রকাশের সময়: Friday, 30 January, 2026 । 9:24 pm

মোঃ রায়হান রাহেল:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET)-এ আজ (৩০ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত CELENCIA কম্পিটিশনে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দেশের শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ডুয়েট থেকে সাতটি ভিন্ন ভিন্ন সেগমেন্টে একাধিক শিক্ষার্থীদের দল অংশগ্রহণ করে।

সর্বমোট ৭টি সেগমেন্টে অংশ নিয়ে ডুয়েট শিক্ষার্থীরা অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে। এর মধ্যে ৩টি সেগমেন্টে চ্যাম্পিয়ন এবং ২টি সেগমেন্টে রানার্স আপ হয়ে ডুয়েট অর্জন করে মোট ৫টি পুরস্কার।

চ্যাম্পিয়ন হওয়া সেগমেন্টগুলো হলো—

Paper Tower

House of Truss

Mechanics Mayhem

এছাড়া প্রতিযোগিতায় সার্বিক কার্যক্রম ও প্রতিনিধিত্বের স্বীকৃতিস্বরূপ Best Campus Ambassador পুরস্কারও অর্জন করেছে ডুয়েট।

এই সাফল্য ডুয়েট শিক্ষার্থীদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা ও দলগত কাজের উৎকর্ষতার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিযোগিতায় ডুয়েটের এমন সাফল্য বিশ্ববিদ্যালয়টির গৌরব আরও বৃদ্ধি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন