চট্টগ্রাম বন্দরের আনন্দ বাজার টিজি কলোনী এলাকায় প্রথমবারের মতো শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টুর্নামেন্টটির আয়োজন করা হয়। আয়োজনের উদ্যোক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও প্রখ্যাত শ্রমিক নেতা ইব্রাহীম ফরাজীর ভাই।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল-এর পিপি অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ ভাই, বন্দর থানা সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি মোঃ কপিল উদ্দিন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদ ইমাম খান সারাত, বন্দর থানা শ্রমিক দল নেতা মোঃ নাজিম উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ রাকিব উদ্দিন (লাকু), মোঃ সালাউদ্দিন মিয়া; স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ জামাল উদ্দিন কোম্পানি ও মোঃ জাকিরুল ইসলাম; যুবদল নেতা মোঃ তারেক ও মোঃ জাবেদ; ৩৭ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাদ্দাম ও যুগ্ম আহ্বায়ক মোঃ হাসান; বন্দর থানা সিএনজি অটোরিকশা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল; শ্রমিক দল নেতা মোঃ জাহেদসহ আরও অনেকে।
উদ্বোধনী পর্বে অতিথিরা প্রতীকীভাবে ব্যাটিং ও বোলিং করে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্রীড়াঙ্গনে নিয়মিত খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, অপরাধ ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। একটি সুস্থ, সচেতন ও ইতিবাচক সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে সামাজিকভাবে সকলের দায়বদ্ধতা রয়েছে।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় এলাকাবাসী ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে।

মোঃ রিপন দেওয়ান,বন্দর প্রতিনিধি (চট্টগ্রাম)
প্রকাশের সময়: Monday, 19 January, 2026 । 12:23 am