দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুখলেছুররহমান হীরা, বারহাট্টা  (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ । ৮:৪৩ অপরাহ্ণ
নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, গনতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আজ ০২ ডিসেম্বর দলীয় কার্যালয়ে  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  হয়।
  উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বারহাট্টা  উপজেলা বিএনপির সভাপতি  মোস্তাক আহমেদ ,   উপজেলা বিএনপির সাবেক  সভাপতি  বীর মুক্তিযোদ্ধা  রহমত আলী তালুকদার,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি  আক্কাস আলী,  সাবেক  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  ও সাবেক  বারহাট্টা সদর   ইউনিয়নের চেয়ারম্যান  সানোয়ার হোসেন ঠাকুর,উপজেলা বিএনপির  সহ-সভাপতি  মাহাবুব আলম জানু সহ  সকল অঙ্গ সংগঠন  ও সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন  বারহাট্টা উপজেলা বিএনপির  যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন তালুকদার।
  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন