একটি দল গ্রামের মা বোনদের কাছে গিয়ে ভোটের বিষয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।তারা বলে ভোটে যাবে না,কিন্তুু আবার তলে তলে ধোঁকা দেয়।আমরা যারা গত ১৭ বছর বিএনপি করেছি তারাই ফ্যাসিস্টদের হাতে অত্যাচারীরত হয়েছি।কিন্তুু এবার যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে বারহাট্টা উপজেলা ও নেত্রকোনা জেলায় সত্যকারের উন্নয়ন হবে।নেত্রকোনা জেলা এমনিতেই একটি অবহেলিত জেলা।আজ রবিবার ২৩ নভেম্বর নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের মনাষ বাজারে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন নেত্রকোনা-২( নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলা) আসনের ধানের শীষের নমিনি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান নুরু,সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা,সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান খান পাঠান,জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কি বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মুস্তাক আহমেদ,বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকআলহাজ্ব আশিক আহমেদ কমল সহ প্রমুখ।

মুখলেছুর রহমান হীরা,বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ । ৯:৩৭ অপরাহ্ণ