আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা সদর উপজেলা ও পৌর শহর জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে গাইবান্ধা সদর-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ আনিসুজ্জামান খান বাবু, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,আব্দুল আউয়াল আরজু, সহ-সভাপতি, জেলা বিএনপি গাইবান্ধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন বাবু, সভাপতি, সদর উপজেলা বিএনপি,বিষ্ণু কুমার দাস, আহবায়ক, জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা।রুহুল আমিন তমাল, সদস্য সচিব (ভারপ্রাপ্ত), জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সদর উপজেলা জিয়া সাইবার ফোর্স গাইবান্ধার আহ্বায়ক,লিটন কুমার দাস।
সঞ্চালনায় ছিলেন,শেখ নজর বিন কেনান হক্কানী,সদস্য সচিব, পৌর (শহর) জিয়া সাইবার ফোর্স, গাইবান্ধা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, স্থানীয় জিয়া সাইবার ফোর্সের নেতা-কর্মীদের সঙ্গে প্রার্থীর সরাসরি যোগাযোগ স্থাপন করা এবং নির্বাচনে তাদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া। সাইবার ফোর্সের কর্মীরা কীভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালাবেন, ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেবেন এবং অপপ্রচারের জবাব দেবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ । ৬:১৯ অপরাহ্ণ