গাইবান্ধায় দুই বছরের সাজাপ্রাপ্ত মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ । ১০:৪৪ অপরাহ্ণ

র‍্যাব -১৩ গাইবান্ধা জেলা শহর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার পরোয়ানা ভুক্ত ২ বছরের  সাজাপ্রাপ্ত মহিলা মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান,  র‍্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-১৩ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিত্বে আজ দুপুরে জেলা পৌর শহরের পলাশপাড়া এলাকায় মশিউর রহমানের মুদির দোকানের সামনে অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি  কাঞ্চন বেগম(৪০) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে।

 

গ্রেফতার কাঞ্চন বেগম ওই এলাকার সুলতান আহমেদ এর স্ত্রী। আসামির নামে ২০০৯ সালে পলাশবাড়ী থানায় একটি মাদক মামলা হয়। পরে সেই মামলার রায় হয় ২০২৪ সালের ১০ অক্টোবর। তার পর থেকে পলাতক ছিলেন তিনি।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য আসামি কে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন