World Tourism day-2025 খচিত টি শার্ট পরে অতিথিগণ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ভবন হতে রেলি শুরু করে লাইব্রেরি ভবন পর্যন্ত গিয়ে শেষ করে।
এরপর বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরির দোতালার একটি কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, ট্যুরিস্ট পুলিশ, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন ও পরিবেশ উন্নয়ন সোসাইটি যৌথ ভাবে দিবসটি উদযাপন করে।
বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদিরা আক্তার নীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপ-সচিব) কাজী মাহবুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ- পরিচালক একেএম আজাদ সরকার, সোনারগাঁও টুরিস্ট পুলিশের ওসি মো. দেলোয়ার হোসেন, সোনারগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোহাম্মদ জাহেদ চৌধুরী, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রির্পোটার সাংবাদিক আল আমিন তুষার, দৈনিক সমকালের সোনারগাঁ উপজেলা প্রতিনিধি শাহাদাত হোসেন রতন, দৈনিক বাংলার উপজেলা প্রতিনিধি হাসান মাহমুদ রিপন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন রেজিষ্ট্রেশন কর্মকর্তা একেএম মুজাম্মিল হক, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে সোনারগাঁয়ের হাইওয়ে রাস্তার দুই পাশে সৌন্দর্য বৃদ্ধি করতে বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে টুরিস্ট পুলিশকে বিভিন্ন কাঠ গাছ বিতরণ করা হয়।

রাসেদুল ইসলাম রাসেল- নারায়ণগঞ্জ
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:১৯ পূর্বাহ্ণ