গাইবান্ধায় দীর্ঘ নয় বছর পরে সদর উপজেলা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ । ৫:০৪ অপরাহ্ণ

মঙ্গলবার (২৩ শে সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে পৌর পার্কের শহিদ মিনার চত্বরে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং কবুতর উড়িয়ে দেওয়া হয়।

সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহব্বায়ক নুরুল আজাদ মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রতিদন্দীতা করছেন। ভোট গ্রহন শুরু হয় দুপুর ১২ টা দিকে যা চলবে বিকেল ৪ টা পর্যন্ত। সদরের ১৩ টি ইউনিয়নের মোট ৯২৩ জন ভোটার প্রত্যক্ষ ভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন।
  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন