নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি 
প্রকাশের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ । ১০:৫৬ অপরাহ্ণ

শনিবার (৩০ আগস্ট) দুপুরে গণ অধিকার পরিষদ জেলা শাখার উদ্যোগে জেলা শহরে নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।দলটির জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বিভিন্ন স্লেগান দেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্টেশন রোডে জেলা জাতীয় পার্টির অফিস মুখে যাত্রা করলে পুলিশ বাধা দেয়। পরে সেখান থেকে পুরাতন জেলখানা মোড়ে গিয়ে সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।

 

এতে বক্তব্য দেন গণধিকার পরিষদের জেলা সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন, সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম, বাংলাদেশ যুব অধিকার পরিষদের জেলা সভাপতি রবিউল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মোনারুল ইসলাম মনাসহ অন্যরা।

 

বক্তারা বলেন, ৫ অগাস্টের পর থেকে রাষ্ট্রীয় সন্ত্রাসের যে ধারাবাহিকতা দেখছি তা ফ্যাসিবাদ আমলের পুনরাবৃত্তি।অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। সেইসঙ্গে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি জানান বক্তারা।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন