চট্টগ্রামে শ্রমিকদল নেতা ইব্রাহিম ফরাজির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ রিপন দেওয়ান,চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ । ৬:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজির নেতৃত্বে বন্দর থানা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

গতকাল ২৯ অগাস্ট শুক্রবার বিকেল সাড়ে ৩টার সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির নেতা কপিল উদ্দিন এর সঞ্চালনায় উক্ত
সমাবেশে বক্তব্য উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোঃ হানিফ সওদাগর,বন্দর থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদুল হাসান,৩৭ নং ওয়ার্ড বিএনপির আহব্বায়ক,এডভোকেট সেলিম উদ্দিন শাহীন।

৩৮ নং ওয়াড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহেদ,চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের কার্যকরী সদস্য মোঃ ফজলুর রহমান, মহানগর সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি মোঃ রাকিব, মোঃ জাবেদ হাওলাদার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা কঠিন হুশিয়ারি দিয়ে বলেন, ৩৭ ও ৩৮ নং ওয়ার্ড এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের কর্মসুচি অব্যাহিত থাকবে।

চট্টগ্রাম ১১ আসনের আগামীর কান্ডারী আমির খুসরু মাহমুদ চৌধুরী ও ইসরাফিল খুসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বিএনপি ও ধানের শীষের পক্ষে ভোট চান বক্তারা।

বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে মিছিল সহকারে দলে দলে নেতাকর্মীরা একিত্র হয়েছেন বন্দর রিপাবলিক ক্লাবের সামনে। পরবর্তীতে একটি বিশাল মিছিল নিয়ে বন্দর থানার ৩৭ ও ৩৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন সকল নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশটি আনন্দ বাজার এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি করা হয়েছে।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন