গাইবান্ধা প্রেসক্লাব মূলধারার আয়োজনে সাংবাদিক হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ । ১২:০৪ পূর্বাহ্ণ

গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক তুহিনকে হত্যা ও সারাদেশে নৈরাজ্য চাঁদাবাজীর প্রতিবাদে ১২ আগস্ট  মঙ্গলবার এক  মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা প্রেসক্লাব মূলধারার একাংশের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে  ও সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি সরকার শহিদুজ্জামান, শামিমুল হক শামিম,  সাংগঠনিক সম্পাদক আতিক বাবু সহ অন্যান্নরা।

এছারাও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব এ্যাড, মোস্তফা মনিরুজ্জামান, নাগরিক অধিকার পরিষদ নেতা রেজাউল করিম রেজা, ইসলামি আন্দোলনের সভাপতি মওলানা আব্দুল মাজেদ।

এসময় বক্তারা বলেন,দেশে চলছে নৈরাজ্য ,মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়েছে । গাজীপুরে অপরাধীদের ছবি ধারন করতে গিয়ে সন্ত্রাসীরা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হলো সাংবাদিক তুহিনকে । একি চলছে দেশে ? সাধারন মানুষের নিরাপত্তা কোথায়। এ সরকার আইন শৃংখলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আমরা চাই অবিলম্বে সাংবাদিক হত্যার দ্রুত বিচার করা হোক ।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন