নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

মোঃ জাহিদ মিয়াঃ নরসিংদী প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ । ৯:৩৭ অপরাহ্ণ
নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গতকাল বুধবার মধ্যরাতে নরসিংদী শহরের আল্লাহু চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি রাসেল মিয়া (৪২) নরসিংদী পৌর এলাকার কান্দাপাড়া মহল্লার আবুল কাশেম মিয়ার ছেলে। র‌্যাব জানায়, রাসেল মিয়া নরসিংদী মডেল থানার একাধিক মামলার আসামি। একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। গত বছরের ১৯ জুলাই নরসিংদী কারাগারে হামলার সময় পালিয়ে যান তিনি। এরপর থেকে তিনি পালিয়ে ছিলেন। গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে শহরের আল্লাহু চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, আজ দুপুরে তাকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা তারাই নেবেন।
  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন