চলচ্চিত্র অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ জুন, ২০২৫ । ৮:৪৫ অপরাহ্ণ

‎ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন। আজ রোববার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে বিকেল সাড়ে পাঁচটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
‎তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।
‎গত সোমবার (২ জুন) রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।
‎গত সোমবার (২ জুন) রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়।
‎সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন। ওইদিন সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে বনশ্রীর একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়।
‎এরপর অবস্থার অবনতি হলে পরবর্তীতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন চিত্রনায়িকা।
‎দুই যুগ ধরে শোবিজে কাজ করছেন তানিন সুবহা। নাটক দিয়ে যার অভিনয়জীবন শুরু। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকের পাশাপাশি অনেক চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি গড়ে তুলেছেন একটি পার্লার।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন