রাজনৈতিক কর্মসূচিতে বাড়ছে অস্থিরতা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ১০:১৬ অপরাহ্ণ

নভেম্বরের রাজনৈতিক অস্থিরতার রেশ কাটতে না কাটতেই ডিসেম্বর মাসকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দানা বেঁধে উঠছে। দেশের সার্বিক জননিরাপত্তা নিয়ে জনমনে বাড়ছে উদ্বেগ। একদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলের একের পর এক কর্মসূচির ঘোষণা, অন্যদিকে বিএনপি, জামায়াতে ইসলামীসহ জাতীয় নাগরিক পার্টির পাল্টা মাঠে থাকার ঘোষণা পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পাল্টাপাল্টি কর্মসূচি জনমনে আতঙ্ক তৈরি করছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং হামলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা জনমনে শঙ্কা তৈরি করেছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলোর এই মুখোমুখি অবস্থান রাজপথে উত্তাপ ছড়ানোর পাশাপাশি জনজীবনকেও অস্থির করে তুলছে। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তার পাশাপাশি তারা নিত্যদিনের অপরাধ মোকাবিলায়ও সমানভাবে সচেষ্ট। বর্তমানে খুন, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং বিভিন্ন ধরনের সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে যাতে কোনো মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্কাবস্থান নিশ্চিত করা হয়েছে।

যেকোনো ধরনের সংঘাত এড়াতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। শহর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং জনজীবনে স্বস্তি ফেরাতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করাই এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল চ্যালেঞ্জ।

  • সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রাসেল মিয়া

প্রিন্ট করুন