ভিন্নমত দমনের সংস্কৃতিকে গণতান্ত্রিক সহিষ্ণুতার বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। শনিবার এক বিবৃতিতে সংগঠনটি এই মন্তব্য করে। তাদের মতে, বর্তমান সময়ে বাংলাদেশ রাষ্ট্রের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল চ্যালেঞ্জগুলো হলো বিচার প্রক্রিয়া নিশ্চিত করা, সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্বের মীমাংসা করা এবং সর্বোপরি গণতান্ত্রিক সহিষ্ণুতা বজায় রাখা।
শিক্ষক নেটওয়ার্কের ভাষ্যমতে, একটি রাষ্ট্র যখন ভিন্নমতকে সহ্য করতে পারে না, তখন সেখানে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা অসম্ভব হয়ে পড়ে। বিবৃতিতে তারা উল্লেখ করেন যে, গণতান্ত্রিক সহিষ্ণুতা প্রতিষ্ঠায় জুলাই হত্যাকাণ্ডের ন্যায় ন্যয়বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা অত্যাবশ্যক। রাষ্ট্রকে তার কাঠামোগত দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য এই তিনটি বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করতে হবে।
সংগঠনটি আরও জানিয়েছে, কেবল আইন প্রয়োগ করলেই গণতন্ত্র শক্তিশালী হয় না, বরং সমাজের প্রতিটি স্তরে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং আলোচনার সুযোগ তৈরি করাই সহিষ্ণুতার মূল ভিত্তি। বিচার ও মীমাংসার পথে বাধা সৃষ্টি করে ভিন্নমতকে দমন করলে তা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। তাই গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে সবাইকে আরও দায়িত্বশীল এবং ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষক সমাজ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ৭:১৫ অপরাহ্ণ