ফেনীর দাগনভূঞা উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স (পার্টনার) ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামে কৃষকদের নিয়ে এ ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ লুৎফুল হায়দার ভূঁইয়া, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইসমাইল, শাবানা ছিদ্দিকা প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা অর্ধশতাধিক কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।
এসময় বোরো মৌসুমের জাত ব্রিধান ১০৪ নিয়ে কৃষকদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।
শেষে অতিথিরা মাঠ পর্যায়ে ভেলিডেশন ট্রায়াল প্রযুক্তি প্রদর্শনী (বোরো) ধান উৎপাদনের প্রকল্প পরিদর্শন করেন।

মোঃ আবদুল রহিম, ফেনী প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ । ৬:৪৭ অপরাহ্ণ